গুজবে কান দিবেন না, সচেতন থাকুন সজাগ হন, মানুষের কাছে বিজ্ঞান মনুষ্যকতা বাড়িয়ে তুলতে বার্তা দিলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। চুল কাটা ঘটনাটি সামনে রেখে এদিন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা মালদহের কালিয়াচকে এসে এই সচেতনতা অভিযান চালান বলে জানা যায়।
উল্লেখ্য, মেয়ে-বউদের চুল খসে যাওয়ার ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ মালদায়। গত বেশ কয়েকদিনে দক্ষিণ মালদার একাধিক জায়গায় বেশ কয়েকজন মহিলার চুল খসে যাওয়ার ঘটনা ঘটেছে। ভূতের কাণ্ড ভেবে গ্রামের বাসিন্দারা আতঙ্কে নিজেদের কার্যত ঘরবন্দি করে রেখেছেন। ভয়ে ঘরের মেয়েদেরও স্কুলে যেতে দিচ্ছেন না তারা। তাই এবারে এই সকল এলাকায় সাধারন মানুষদের সচেতন করতে ময়দানে নামলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।
জানা যায় এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার পক্ষ থেকে এবং কালিয়াচকের জালালপুর হাই স্কুলে সক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কথা বলা হয় আতঙ্কিত সেই সকল গ্রামবাসীদের সাথে।
বিজ্ঞান মঞ্চ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অলৌকিক কিছু নেই। পুরটাই গুজব। এক ধরনের পোকার কারণে এই ঘটনা ঘটছে। সুত্রের খবর ওই পোকার নাম নেইকি। তবে আতঙ্কিত হবার কোন কারণ নাই বলে জানানো হয়।